চম্বলের আসল গাব্বার সিং এবং ১৯৫০-এর দশকের সন্ত্রাস।
আরে ও সাম্বা! কিতনে আদমি থে?" — ১৯৭৫ সালের 'শোলে' সিনেমার এই সংলাপ শোনেননি, এমন ভারতীয় খুঁজে পাওয়া দায়। সিনেমার গাব্বার সিংকে আমরা সবাই চিনি। কিন্তু আপনারা কি জানেন সেলুলয়েডের এই কাল্পনিক চরিত্রের পেছনে লুকিয়ে ছিল এক রক্তমাংসের বাস্তব মানুষ? যার ভয়ে ১৯৫০-এর দশকে কেঁপে উঠেছিল গোটা চম্বল উপত্যকা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চল? হ্যাঁ আজ আমরা কথা বলছি আসল গাব্বার সিং গুজ্জারকে নিয়ে। সিনেমার গাব্বারের চেয়েও বাস্তবের গাব্বার ছিল বহুগুণ বেশি ভয়ঙ্কর নিষ্ঠুর এবং কুখ্যাত। আজ থেকে প্রায় ৭০ বছর আগে ১৯৫০-এর দশকে সে চম্বলের বুকে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার গল্প যেকোনো থ্রিলারের চেয়েও রোমহর্ষক। চলুন আজ ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ে ফিরে যাওয়া যাক। গাব্বার সিংয়ের জন্ম হয়েছিল ১৯২৬ সালে, মধ্যপ্রদেশের ভিন্দ জেলার এক সাধারণ গুজ্জার পরিবারে। ছোটবেলায় সে কিন্তু জন্মগত অপরাধী ছিল না। তবে চম্বলের মাটি আর সেখানকার বাতাস বরাবরই কিছুটা বিদ্রোহী। ১৯৫০ সালের দিকে মাত্র ২৪-২৫ বছর বয়সে গাব্বার সিং অপরাধের দুনিয়ায় পা রাখে। শোনা যায়, কোনো এক পারিবারিক বা জমিজম...